এখানে জয় বাংলা স্লোগান আছে, থাকবে: মমতা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

এখানে জয় বাংলা স্লোগান আছে, থাকবে: মমতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৩:১৭:১৯ পূর্বাহ্ন

এখানে জয় বাংলা স্লোগান আছে, থাকবে: মমতা

ফাইল ছবি


গত ৫ আগস্ট ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই সামরিক হেলিকপ্টারের করে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর জয় বাংলা স্লোগান নিয়ে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বাংলায় লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে খবর ছড়িয়েছে। এসব খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘‌আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। কারণ এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে।  ২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ হাইকোর্টের দুই বিচারপতি ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী