নতুন প্রেমে কবীর সুমন, প্রেমিকার ছবি প্রকাশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

নতুন প্রেমে কবীর সুমন, প্রেমিকার ছবি প্রকাশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০১:২৫:৪৩ পূর্বাহ্ন

নতুন প্রেমে কবীর সুমন, প্রেমিকার ছবি প্রকাশ

ছবি সংগৃহীত


প্রজন্মের পর প্রজন্মকে ভালবাসতে শিখিয়েছে যে গান, তার স্রষ্টা কবীর সুমন। বরাবরই স্পষ্টবাদী কবিয়াল প্রেমে পড়েছেন একাধিক বার। লুকোননি কখনও। এবার ৭৫ বছরে ফের প্রেমে পড়লেন কবীর সুমন। ভালোবাসা দিবসে নতুন প্রেয়সীর সঙ্গে আলাপ করালেন তিনি। 

কবীর সুমনের নতুন প্রেমিকার নাম সৌমি বসুমল্লিক। পেশায় স্কুল শিক্ষিকা। সৌমিকে অবশ্য নিজের প্রেমিকা বলে নারাজ কবীর।

তবে ভালবাসা যে তা স্বীকার করেছেন নিজেই। বলেছেন, ‘অসম্ভব ভালবাসি ওকে কিন্তু, প্রেমিকা নন। ওঁর নাম সৌমি বসুমল্লিক। স্কুলের শিক্ষিকা। আমার বাড়িতে উনি একজন বিশিষ্ট জন, আমার স্বজন যিনি আমার যত্ন নেন ও দেখভাল করেন। আমাকে তো বাঁচিয়ে রেখেছে...।’

তিনি জানান, গত রাতে সৌমি ছিলেন তাঁর বাড়ি। সকালে উঠেই মনে হয়েছে একটা ছবি তোলা দরকার। অগত্যা এই ছবি।

তরুণীর কাজল কালো চোখে চোখ রেখে, কেশরাজিতে মুখ গুঁজে কবীরের ঘ্রাণ নেওয়ার ছবি যদিও এখন ভাইরাল। আর তার চেয়েও বেশি ভাইরাল ছবির উপরের ক্যাপশনটি। যাতে লেখা, ‘আমাদের ভ্যালেন্টাইন।’ অথচ প্রেমিকা স্বীকার করতে নারাজ!

সৌমীর সঙ্গে যে ছবি সুমন দিয়েছেন, সেটাও হঠাৎ তোলা। সুমন বলেন, ‘সৌমীর স্কুলে চাকরি। সকালে উঠে ও বেরিয়ে যাচ্ছে তখন বললাম যে, একটা ছবি তুলি। বারান্দায় গিয়ে তখনই তুললাম।’

 সুমনের কথায়, ‘প্রেম দিবসের পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।’’

কবীর সুমন আগেও বলেছেন, বয়স তার কাছে সংখ্যামাত্র। বছর দেড়েক আগেই এক সাক্ষাৎকারে তিনি কোনওরকম রাখঢাক না করে অকপটে স্বীকার করে নিয়েছিলেন যে, পঁচাত্তরেও সক্ষম তিনি। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সুমনের বিচ্ছেদ না হলেও দুই দশক ধরে তারা একসঙ্গে থাকেন না।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী