মৌলভীবাজারে প্রি-ঈদ ফেস্টিভ্যাল এর উ দ্বো ধ ন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ PM

মৌলভীবাজারে প্রি-ঈদ ফেস্টিভ্যাল এর উ দ্বো ধ ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১২:০৪:৫২ PM

মৌলভীবাজারে  প্রি-ঈদ ফেস্টিভ্যাল এর উ দ্বো ধ ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তিনদিনব্যাপী প্রি-ঈদ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গার্লস গ্রুপ অফ মৌলভীবাজারি ফুরিন’র আয়োজনে শহরের মৌলভী শাদিমহলে এ ফেস্টিভ্যাল এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব,চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম রিপন,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল প্রমুখ।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন,জেসি খানম,জড়না ইসলাম,সাকি ইসলাম আবিদা ওয়াফি,তারিন আক্তার প্রমুখ।

 কিনতে আসা এক নারী  জানান এখানে এসে দেখতে পেলাম অনেক ধরনের পোশাক এবং কসমেটিক্স উঠেছে যা খুব ভালো মানের এবং দামও সাধ্যের ভিতরে রয়েছে তাই আমি মনে করি যে তিন দিন এটা চলবে এখানে এসে আপনারা যে কেউ  কেনাকাটা করতে পারবেন।

ফেস্টিভ্যালে দেশি-বিদেশি পোশাক, জুয়েলারি, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, হোম মেইড খাবার, অর্গানিক প্রোডাক্ট, ঘর সাজানোর নানা ধরনের পণ্য, বোরখা, হিজাব, আভায়াসহ আরও অনেক ধরনের পণ্য সামগ্রীর স্টল রয়েছে।

উল্লেখ্য  ফেস্টিভ্যাল ১৬-১৭-১৮ ফেব্রুয়ারি  সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।

জৈন্তাবার্তা / সুলতানা