মৌলভীবাজারে পর*কীয়ার জেরে স্বামীকে হ ত্যা স্ত্রী ও ছোট ভাই গ্রে প্তা র
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পর*কীয়ার জেরে স্বামীকে হ ত্যা স্ত্রী ও ছোট ভাই গ্রে প্তা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১১:৩৬:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পর*কীয়ার জেরে স্বামীকে হ ত্যা স্ত্রী ও ছোট ভাই গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও ভুক্তভোগীর ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) ও ছোট ভাই ঝন্টু বিশ্বাসকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (১৬ ফ্রেব্রুয়ারি) রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

উজ্জল তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জল বিশ্বাসের স্ত্রী দিপনা রাণী বিশ্বাসের সঙ্গে তার আপন ছোট ভাই জন্টু বিশ্বাসের পরীকয়া সম্পর্ক চলছিল। বিষয়টি জেনে ফেলেন দিপনার স্বামী উজ্জল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী দিপনা ও ছোট ভাই ঝন্টু।

রবিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে যেকোনো দিপনা ও ঝন্টু ঘুমন্ত অবস্থায় উজ্জলের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে নিয়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। রাতে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা উজ্জলকে খোঁজাখুঁজি শুরু করেন

ভোরের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে উজ্জলের লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সন্দেহ হওয়ায় নিহতের স্ত্রী দিপনা ও ছোট ভাই ঝন্টু বিশ্বাসকে আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক