২৯ বছর পর 'হেনা'কে খুঁজে পেলেন বাপ্পারাজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

২৯ বছর পর 'হেনা'কে খুঁজে পেলেন বাপ্পারাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ১১:৫১:৫৫ পূর্বাহ্ন

২৯ বছর পর 'হেনা'কে খুঁজে পেলেন বাপ্পারাজ

ছবি : সংগৃহীত


১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা "প্রেমের সমাধি"-এর এক বিখ্যাত সংলাপ— "চাচা, হেনা কোথায়?"—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই সংলাপ ঘিরে তৈরি হয়েছে নস্টালজিয়া ও হাস্যরস। বহুদিন পর অবশেষে সেই হারিয়ে যাওয়া হেনার দেখা পেলেন অভিনেতা বাপ্পারাজ।

সম্প্রতি অভিনেতা নাইম টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক আড্ডার আয়োজন করেন, যেখানে উপস্থিত ছিলেন বাপ্পারাজসহ বিনোদন জগতের অনেক তারকা। এই আড্ডারই এক বিশেষ মুহূর্তে মজার ছলে হেনার খোঁজ পাওয়ার অভিনয় করা হয়। নাইম ও শাবনাজ তাদের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখান, কীভাবে বাপ্পারাজ হেনার খোঁজ পান।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞেস করেন, "নাইম ভাই, হেনা কোথায়?" তখন নাইম মজা করে বলেন, "বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! আমার সঙ্গে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে!" এই শুনে বাপ্পারাজ নাটকীয়ভাবে চিৎকার দিয়ে নাইমকে জড়িয়ে ধরে বলতে থাকেন, "আমি বিশ্বাস করি না!"

এরপরই পরিবেশ হয়ে ওঠে আরও আনন্দময়। বিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কুনালসহ উপস্থিত সবাই একসঙ্গে গাইতে শুরু করেন "প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়" গানটি। আর ঠিক তখনই সকলের সামনে উপস্থিত হন পর্দার হেনা— শাবনাজ!

এমন আবেগঘন ও হাস্যরসে ভরা মুহূর্ত দেখে উপস্থিত সবাই নস্টালজিক হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ক্লিপটি শেয়ার করে তাদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। দীর্ঘদিন পর এই সংলাপকে কেন্দ্র করে পুরনো দিনের স্মৃতি যেন আবারও নতুন করে জীবন্ত হয়ে উঠল!

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী