ছবি: নিজস্ব
নানা আয়োজনে বড়লেখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন, ছড়া ও কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বড়লেখা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বড়লেখা পৌরসভা, ফায়ার সার্ভিস, বড়লেখা প্রেসক্লাব, স্কাউট,উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকালে শিশুদের চিত্রাংকন, ছড়া ও কবিতা পাঠ প্রতিযোগিতা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




