ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুতের জরুরিকাজের জন্য কাল শনিবার (২২ ফেব্রুয়ারি) দুটি ফিডারে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, শনিবার সকাল থেকে কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের উপজেলা ও হাসপাতাল ফিডারের বিদ্যুৎলাইন, ট্রান্সফরমার মেইটেনেন্স, গাছপালা কর্তনসহ জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ করা হবে। এ জন্য এ দুটি ফিডারে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।
জৈন্তাবার্তা / রহমান




