তাহিরপুরে দুই মাদক কারবারি আটক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

তাহিরপুরে দুই মাদক কারবারি আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০৪:২৭:৫৩ পূর্বাহ্ন

তাহিরপুরে দুই মাদক কারবারি আটক

মাদক কারবারি আটক


সুনামগঞ্জের তাহিরপুরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) রাত দশটার দিকে উপজেলার বাগলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটশ গ্রাম গাঁজা ও ৭৫ পিস ইয়াবা এবং একটি রেজিস্ট্রেশন বিহীন প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন-উপজেলার লাকমা গ্রামের মো. আব্দুল ছালামের ছেলে ইছব আলী(৩৫) ও আব্দুল মোতালিবের ছেলে বায়তুল ইসলাম(৩৫)। এ ঘটনায় অপর আরেকজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার সীমান্তবর্তী লাকমা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের আরেক সহযোগি পালিয়ে যায়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, আটক দুই মাদক কারবারি ও পলাতক অপর একজনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে বাস ও ট্রাকের সং/ঘ/র্ষে, আ/হ/ত ৯
দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে