ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় রাহবার ইসলামী সাংস্কৃতিক সংগঠন এর যুগপুর্তী ও সকল ভাষা শহীদের স্মরণে কোরআন তেলাওয়াত ও বিশাল মনোজ্ঞ ইসলামীক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চান্দগ্রাম বাজারে রাহবার ইসলাম সাংস্কৃতিক সংগঠন সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুস্থ সংস্কৃতি চর্চার দূঢ় প্রতয়্য নিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় মাওলানা জমির উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ফকির বাজার দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্বারী সেলিম উদ্দিন। বিশেষ অতিথির ছিলেন ৩ নং নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ইমরুল হাসান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কাজী আব্দুর রহমান। কলন্দর শিল্পী গোষ্ঠীর উপস্থাপক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফিজ ক্বারী রায়হান আহমদ, কারী ফয়ছল আহমদ সিলেট, হাফিজ ক্বারী আবু রায়হান মৌলভীবাজার,কলরব এর ক্বারী মাহবুব হোসেন জুনেদ ও ক্বারী হোসাইন আহমদ।
মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসলামি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, মাছুম বিল্লাহ, মাহমুদ আব্দুল কাদির,অমর ফারুক,রুবেল আহমদ, আবুল আহসান মুহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ জাহীদ রাহী, মারজান আহমদ তালহা, মনজুর আহমদ, আবু নাসির মুরাদ, ইমাম উদ্দিন এহসান,আদনান আহমদ।
ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কয়েকশত মানুষ গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন। উপস্থিত সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে পারায় আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সময় সুযোগ আরো বড় পরিসরে এমন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।
জৈন্তাবার্তা / রহমান




