কুলাউড়ায় প্রতিপক্ষের হা ম লা য় যুবক নি হ ত, চারজন আ ট ক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় প্রতিপক্ষের হা ম লা য় যুবক নি হ ত, চারজন আ ট ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ০৪:১৫:৫৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় প্রতিপক্ষের হা ম লা য় যুবক নি হ ত, চারজন আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় জেবুল মিয়া (২৬) নামক এক যুবক নিহত হয়েছে। শনিবার (১ মার্চ ) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের রহমত আলীর ছেলে জেবুল মিয়ার সাথে একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জাবের মিয়া নামক এক ব্যবসায়ীর পূর্ব বিরোধ ছিলো। মুলত সীমান্ত এলাকার চোরাচালানী নিয়ন্ত্রণের ঘটনাকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। ঘটনার দিন শনিবার শালিসের কথা বলে নিহত জেবুল মিয়া লোক মারফত খবর দিয়ে নিশ্চিন্তপুর গ্রামের আতিকের দোকানে আনা হয়। জেবুল মিয়া সরল বিশ্বাসে নিশ্চিন্তপুর আসার পর শালিসে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে জাবের মিয়ার সহযোগিরা পরিকল্পিতভাবে জেবুল মিয়ার উপর সশস্ত্র হামলা চালায়। দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাত ১১টায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান, অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার ও এসআই সুজন মিয়া ঘটনাস্থলে যান এবং নিহত জুবেল মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে। আটকৃতরা হলো- আশাহীদ মিয়া (৪০) রকিব (৪০) আতিক মিয়া (৪০) ও সুমন মিয়া (২০)। এরা সকলেই শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে  ৪ জনকে আটক করা হয়েছে। নিহত জুবেল মিয়ার পিতা রহমত মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রোববার ২ মার্চ সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাকি আসামী আটকের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক