কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ইটভাটা গু ড়ি য়ে দিল প্রশাসন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ইটভাটা গু ড়ি য়ে দিল প্রশাসন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০৭:২০:০৮ পূর্বাহ্ন

কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ইটভাটা গু ড়ি য়ে দিল প্রশাসন

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপির  ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রাম্যমান  আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপির ছোট ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন (সাবারী ব্রিকস) এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট ফিডিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপেক্ষিতে বিভাগীয় কমিশনের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেট সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক