কুলাউড়ায় মাদ্রাসার অধ্যক্ষকে তালামীয নেতার হু ম কি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ AM

প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় মাদ্রাসার অধ্যক্ষকে তালামীয নেতার হু ম কি

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১১:৩৪:২৩ AM

কুলাউড়ায় মাদ্রাসার অধ্যক্ষকে তালামীয নেতার হু ম কি

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমানকে প্রকাশ্যে অপমান ও হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী, ক্যাবিনেট সভাপতি জহিরুল ইসলাম।

বক্তব্যে জহিরুল বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট ভূকশিমইল ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক আব্দুর রহিম আহমদ মাদ্রাসা সুপারকে প্রকাশ্যে অপমান ও হুমকি প্রদান করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ ব্যাপারে মাদ্রাসা সুপার মাওলানা হাবিবুর রহমান বলেন, স্থানীয় তালামীযের লোকজন রবিবার (২৩ মার্চ) মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করতে চায়।  অনুমতি এবং সহযোগিতার জন্য আমার কাছে আসলে আমি অপারগতা প্রকাশ করি। এতেই তালামীয নেতা আব্দুর রহিম আহমদ ক্ষিপ্ত হয়ে আমাকে অপমানজনক কথাবার্তা বলে হুমকি প্রদান করেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান