অ বৈ ধ অনুপ্রবেশকালে কুলাউড়ায় বি জি বি র হাতে নারী-পুরুষ আ ট ক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ AM

অ বৈ ধ অনুপ্রবেশকালে কুলাউড়ায় বি জি বি র হাতে নারী-পুরুষ আ ট ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ১০:১৫:৫৬ AM

অ বৈ ধ অনুপ্রবেশকালে কুলাউড়ায় বি জি বি র হাতে নারী-পুরুষ আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

গতকাল সোমবার ( ২৪ মার্চ ) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

 আটককৃতরা হলেন- জলিল মিয়া (৫০),সিদ্দেক আলী (৪০) আনোয়ার হোসেন (২৫),তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা।

 বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন,সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

 এ সময় মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তিনি আরও বলেন, আটককৃতদের বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি