জুড়ীতে বি জি বি র হাতে ৪টি ভা র তী য় মহিষ আ ট ক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ AM

জুড়ীতে বি জি বি র হাতে ৪টি ভা র তী য় মহিষ আ ট ক

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৭:৩২:১২ AM

জুড়ীতে বি জি বি র হাতে ৪টি ভা র তী য় মহিষ আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪ টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী বিওপি'র একটি বিশেষ টহল দল জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মহিষ জব্দ করে। 

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মহিষ জব্দ করা হয়। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছিল। আটককৃত মহিষ জুড়ী শুল্ক বিভাগে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত আছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি