হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১০:৫১:৫৮ পূর্বাহ্ন

হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার

ছবি : সংগৃহীত


চলতি বছর বাংলাদেশের হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে ১৫২ সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করা হয়েছে। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, সমন্বিত হজ চিকিৎসক দলের সদস্যদের দায়িত্ব হবে হজযাত্রীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে দলে অন্তর্ভুক্ত এসব সদস্যের হজ করার সুযোগ নেই।

আদেশে আরো বলা হয়েছে, কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনোভাবেই স্বামী/স্ত্রী/সন্তান/আত্মীয়কে সঙ্গে নিতে ও রাখতে পারবেন না।

দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গসহ অসদাচরণের কারণে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের কাছে সুপারিশ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, সমন্বিত হজ চিকিৎসক দলে ৬৯ জন চিকিৎসক, ৪৪ জন নার্স, ২৪ জন ফার্মাসিস্ট ও ১৫ জন ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। গত বছর সমন্বিত হজ চিকিৎসক দল ছিল ১৮৯ সদস্যের। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন