ভূ মি ক ম্পে মৃ*তের সংখ্যা ৩০০০ ছাড়াল, অস্থায়ী যু*দ্ধবিরতি ঘোষণা মিয়ানমার জা ন্তা র
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪২ PM

ভূ মি ক ম্পে মৃ*তের সংখ্যা ৩০০০ ছাড়াল, অস্থায়ী যু*দ্ধবিরতি ঘোষণা মিয়ানমার জা ন্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১০:২৯:২১ AM

ভূ মি ক ম্পে মৃ*তের সংখ্যা ৩০০০ ছাড়াল, অস্থায়ী যু*দ্ধবিরতি ঘোষণা মিয়ানমার জা ন্তা র

ছবি : সংগৃহীত


মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর সবশেষ ৩০০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর এসেছে। এ অবস্থায় ত্রাণ কার্যক্রম সহজতর করার জন্য দেশটির জান্তা সরকার গৃহযুদ্ধে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

বুধবার (২ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে সামরিক বাহিনীর হাইকমান্ডের ঘোষণাটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত চলবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা প্রকাশের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।

এর আগে গত রোববার সামরিক শাসনের বিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে। এর কয়েকদিন পর আজ জান্তা সরকার থেকেও এই ঘোষণা এলো।

জান্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের রাষ্ট্রের ওপর আক্রমণ করা বা পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার দুপুরে আঘাত হানা কয়েক দশকের শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারজুড়ে হাজার হাজার ভবন ধসে পড়ে, সেতু ভেঙে যায় এবং রাস্তাঘাট ধ্বংস হয়।

জাতিসংঘের মতে, ৩০ লক্ষেরও বেশি মানুষ ইতোমধ্যে দেশটিতে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ২ কোটি মানুষ দুর্যোগের মুখোমুখি হয়ে আছে ভূমিকম্পের আগে থেকেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব