মৌলভীবাজারে ছেলে-মেয়ের হাতে বাবা খু*ন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

মৌলভীবাজারে ছেলে-মেয়ের হাতে বাবা খু*ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৪:৩৪:১৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ছেলে-মেয়ের হাতে বাবা খু*ন

ছবি : সংগৃহীত


মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলে ও মেয়ের হাতে বাবা মুসলিম মিয়া ( ৪৭) খুন হয়েছেন । 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শ্যামের কোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক মেয়ে আটক,ছেলে পলাতক রয়েছে।

নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত  ছাদ মিয়ার ছেলে।

জানা যায়, স্ত্রী বিদেশ যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলে আসছিল। তার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেক আপের জন্য ঢাকায় অবস্থান করছেন গতকাল সন্ধ্যায় তার মেয়ে মুন্নি আক্তার (২১), ছেলে মুন্না মিয়া (২৩), মুসলিম মিয়াকে দা দিয়ে কুপিয়ে আহত করে।

তাৎক্ষণিক তার ছেলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কে জানায় তার বাবা গাছ থেকে নীচে পড়ে গিয়ে আহত হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে তার ছেলে মেয়ে বাড়ীতে চলে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃততেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে আসেন।

স্থানীয় লোকজন তার মেয়ে মুন্নি আক্তারকে আটক করে পুলিশ হেফাজতে হস্তান্তর করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ছেলেমেয়ে তার বাবাকে খুন করেছে। এব্যাপারে থানায় মামলার প্রস্কুতি চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান