কোট বর্জন করে মা*নববন্ধন ও মি ছি ল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কোট বর্জন করে মা*নববন্ধন ও মি ছি ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ০৫:০৪:০৯ পূর্বাহ্ন

কোট বর্জন করে মা*নববন্ধন ও মি ছি ল

ছবি: নিজস্ব


সহকর্মী আইনজীবীকে হত্যার প্রতিবাদে আইনজীবীরা কোট বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

সোমবার ৭ এপ্রিল সকাল ১১ঘটিকার সময় মৌলভীবাজার জেলা বারের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা বারের সামনে এসে শেষ হয়।

পরে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন,সিনিয়র আইনজীবী এডভোকেট সুজিবুর রহমান, এড. শান্তি পদ ঘোষ, এড. মামুনুর রশিদ,এড. আব্দুল মতিন চৌধুরী,এড. বকসী জুবায়ের আহমেদ, এড, রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ।

৪৮ ঘণ্টার মধ্যে সুজন হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে তারা আরো কঠিন আন্দোলনে যাবার ঘোষনা দেন।

উল্লেখ্য এডভোকেট সুজন মিয়া কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে খু-ন হন। রোববার ( ৬ এপ্রিল) রাত ১১ ঘটিকার সময় শহরের পৌরসভার সামনে ফুসকার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে ।

নিহত অ্যাড. সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন অ্যাড. সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান