সাংবাদিক শাহজাহান কমরের ই ন্তে কা ল, দাফন সম্পন্ন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ PM

সাংবাদিক শাহজাহান কমরের ই ন্তে কা ল, দাফন সম্পন্ন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১১:৩০:২৮ AM

সাংবাদিক শাহজাহান কমরের ই ন্তে কা ল,  দাফন সম্পন্ন

ছবি: নিজস্ব


দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক মৌলভীবাজারের বড়লেখার গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান মোহাম্মদ শাহজাহান কমর (৫৬) বৃহস্পতিবার ভোরবেলা রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ভাই, তিন বোনসহ অসংখ্য অত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত নয়টায় জন্মস্থান বিয়ানীবাজারের জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়। প্রথম জানাজায় অংশগ্রহণ ও জানাজা পূর্ব আলোচনায় মরহুমের রুহের মাগফেতার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, আমাদের সময়ের সাব-এডিটর হৃদয় আবু হাসান, সাব-এডিটর আক্তার উজ্জামান, ময়মনসিংহ ব্যুরো প্রধান নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ বেবুল হাসান, শরীয়তপুর জেলা প্রতিনিধি রুম্মান আহমদ, বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর ছোটভাই সহকারি প্রধান শিক্ষক সালাদিন মল্লীক।  

এদিকে বড়লেখার কৃতী সন্তান আমাদের সময়ের মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমরের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, আমাদের সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওলিদ আহমদ, কুলাউড়া প্রতিনিধি খালেদ পারভেজ বকস, মুড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান