বড়লেখায় ছাত্র*লীগ নেতাকে পুলি*শের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অ ভি যো গ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

বড়লেখায় ছাত্র*লীগ নেতাকে পুলি*শের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অ ভি যো গ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১০:১৩:২১ পূর্বাহ্ন

বড়লেখায় ছাত্র*লীগ নেতাকে পুলি*শের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অ ভি যো গ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে তার স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার কলাজুরা বাজারে এই ঘটনা ঘটে। 

তবে ছাত্রলীগ নেতা  মাসুম আহমদ হাসানকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই ছাত্রলীগ নেতা পালিয়েছেন। মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে।গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।  

এ বিষয়ে জানতে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার এসআই মাসুদ পারভেজ কল ধরে গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুম পালিয়েছেন। তাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান