কুলাউড়ায় ট্রাকের চা পা য় পি*ষ্ট মসজিদের মুয়াজ্জিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

কুলাউড়ায় ট্রাকের চা পা য় পি*ষ্ট মসজিদের মুয়াজ্জিন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ০৫:৫৯:১৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রাকের চা পা য় পি*ষ্ট মসজিদের মুয়াজ্জিন

ফাইল ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (২৮) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার সময় কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকসহ ড্রাইভার মুজিবুর রহমানকে আটক করা হয়েছে।

নিহত আজাদ কুলাউড়া পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম আবুল কালাম আজাদ রোববার সকাল ১১টায় মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন। ওইসময় বালুভর্তি একটি ট্রাক শহরের দক্ষিণবাজারের দিকে যাচ্ছিলো। ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আজাদ। তখন ট্রাকের চাকা আজাদের মাথায় চাপা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান