বড়লেখায় খালে ভাসছিল দিনমজুরের লাশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বড়লেখায় খালে ভাসছিল দিনমজুরের লাশ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ১১:৩৩:২৭ পূর্বাহ্ন

বড়লেখায় খালে ভাসছিল দিনমজুরের লাশ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বড়লেখা থানা পুলিশের একটি টিম  ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।  সালাউদ্দিনের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর খালে লাশ ফেলে গেছে। তিনি বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল  ৪ টার দিকে বর্ণি ইউনিয়নের (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে (নদীতে) স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। এসময় তারা লাশটি বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। 

সালাউদ্দিনের মামাতো ভাই তোফায়েল আহমদ লায়েক শনিবার রাতে বলেন, সালাউদ্দিন ভাই প্রায় দেরিতে বাড়িতে ফিরেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আর বাড়িতে ফেরেনি। বিকেলে দৌঁড়েরবাজার এলাকার একটি খালে তার লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি দিনমজুর ছিলেন। খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তার হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি।   

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। আমাদের ধারণা হচ্ছে, কেউ তাকে হত্যার করে লাশ খালে ফেলে গেছে। লাশটি ভেসে ভেসে এখানে এসেছে। 

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার শনিবার রাতে মুঠোফোনে বলেন, সালাউদ্দিন নামে এক দিনমজুরের লাশ খাল (নদী) থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ