বানিয়াচংয়ে নবাগত ইউএনও‍‍'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৭ AM

বানিয়াচংয়ে নবাগত ইউএনও‍‍'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ১২:২৫:০৭ PM

বানিয়াচংয়ে নবাগত ইউএনও‍‍'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সকল কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ মাহবুবুর রহমান। মঙ্গলবার (৩ অক্টোবর ) বিকাল সাড়ে ৩ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয় মতবিনিময় সভাটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ নাজমুল হাসান। বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোতাব্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নমীর আলী, মাওলানা আতাউর রহমান,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া(শাহেদ), সাংবাদিক মখলিছ মিয়া,আকিকুর রহমান রুমন,আশিকুল ইসলাম,আজমল হুসেন খান, আতাউর রহমান,শেখ নুরুল ইসলাম, সুজন মিয়া,আক্তার হুসেন আলহাদী,তাপস হোম,আলআমিন মিয়া, এনায়েত মিয়া, কামরুল হাসান কাজল,জীবন আহমেদ লিটন,নজরুল ইসলাম তালুকদার,মুজিবুর রহমান মিয়া,জহিরুল ইসলাম নাসিম,রীতেশ কুমার,আতিক হাসান আবিদ,আব্দু মালেক,ইয়াসিন আরাফাত মিল্টন প্রমূখ।

গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ মাহবুবুর রহমান বলেন, আপনারা গণমাধ্যম হলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এবং গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছেন। তাই আমিসহ পুরো জাতি অনেক কিছু আশা করেন। কারন আপনারা আছেন বলেই সমাজের নানান অসঙ্গতি ও অনিয়মের কথা গুলো  আমরা জানতে পারি। পাশাপাশি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির চিত্র সহকারে পজিটিভ অনেক কিছু  দেখতে পাই ও জানতে পারি।

এম সি