মাধবপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ AM

মাধবপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৫:৪৫:০০ PM

মাধবপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন ধরনের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাধবপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, গাছ ও বৃক্ষের চারা, লেবুর চারা এবং গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি এবং ফজলুর রহমান বুলেট।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক ও লাভজনক কৃষি সম্প্রসারণে সহায়তা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক