ছবি: নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সোসাইটির কার্যকরী কমিটির ৪ সদস্য স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধিত অতিথিরা হলেন - বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির কার্যকরী কমিটির সদস্য কুয়েত প্রবাসী ইমাম উদ্দিন, কাতার প্রবাসী জুবের আহমেদ ফাহিম, কাতার প্রবাসী আব্দুল কুদ্দুস, দুবাই প্রবাসী শাহেদ আহমদ।
বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল মোহাইমিন। প্রধান অতিথির বক্তব্যে দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ'র হিসাব রক্ষক রেজাউল করিম মিন্টু।
বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির পৌর প্রতিনিধি জামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোরআন শিক্ষার্থী ইব্রাহিম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাষ্টার জাকির হোসেন,বড়লেখা ঐক্য পরিষদের সহ-সভাপতি মো.নিজাম উদ্দিন, সাংবাদিক মস্তফা উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমিদ ইরশাদ রিপন,সেচ্ছায় রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিবু, বড়লেখা হেল্প সোসাইটির নিজ বাহাদুরপুর ইউপি প্রতিনিধি মাষ্টার শরিফ উদ্দিন, সদর ইউপি প্রতিনিধি মো. শাহাব উদ্দিন,দাসের বাজার ইউনিয়ন প্রতিনিধি কাওছার আহমদ, তালিমপুর ইউপি প্রতিনিধি মো. জমির উদ্দিন,সাংবাদিক শাহরিয়ার শাকিল,সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি বড়লেখা শাখার সদস্য জাকির হোসেন, সু-প্রভাত পরিচালক নোমান আহমদ প্রমূখ।
জৈন্তাবার্তা / রহমান




