শ্রীমঙ্গলে অবৈ*ধভাবে বালু ও মাটি কা টা র দায়ে দেড় লাখ টাকা জ রি মা না
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ PM

শ্রীমঙ্গলে অবৈ*ধভাবে বালু ও মাটি কা টা র দায়ে দেড় লাখ টাকা জ রি মা না

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১০:১৩:০৫ AM

শ্রীমঙ্গলে অবৈ*ধভাবে বালু ও মাটি কা টা র দায়ে দেড় লাখ টাকা জ রি মা না

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ( ২৩ এপ্রিল ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মামলায় দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা ও অবৈধ বালু জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া বালমহাল এর তফসিল বহির্ভূত মৌজা ও দাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক দুইটি মামলায় দুইজনকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধ বালু বোঝাই ট্রাক বালুসহ জব্দ করা হয়েছে। 

এছাড়া ইজরাদার হাইকোর্টের রায় না পাওয়া পর্যন্ত তফসিলের বাইরে লাংলিয়া ছড়া থেকে বালু উত্তোলন করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন পরিবেশ ও প্রকৃতির ওপর গুরুতর প্রভাব ফেলছে। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন