শ্রীমঙ্গলে প*র্নোগ্রাফি মা*মলার আ*সামি গ্রে*প্তার
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে প*র্নোগ্রাফি মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০১:৪১:০৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে প*র্নোগ্রাফি মা*মলার আ*সামি গ্রে*প্তার


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি যৌথ আভিযানিক দল বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট কোতোয়ালী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম হুমায়ুন মিয়া (৩০)। তিনি শ্রীমঙ্গলের আলিসারকুল গ্রামের নানু মিয়ার পুত্র।

র‍্যাব-৯ জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ