মাধবপুরে নারীদের উদ্বুদ্ধকরণ কর্মশালা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৩ PM

মাধবপুরে নারীদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ১১:৩৫:৪৫ AM

মাধবপুরে নারীদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষিত নারীদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় মহিলা সংস্থা মাধবপুর শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাতার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।

এসময় জাতীয় মহিলা সংস্থার হবিগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ইসমত আরা বেগমের সভাপতিত্বে ও লাকি রাণী শীল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, আদাঐর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, হবিগঞ্জ জেলা কার্যালয় মোহাম্মদ ইয়াসিন সহ প্রমূখ।

এতে ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডে প্রশিক্ষিত নারীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তৃণমূল পর্যায়ে প্রশিক্ষিত ১৫০ জন নারীর উদ্যোক্তাদের হাতে ৫টি ট্রেডে বিভিন্ন হারে ১৪ লক্ষ ৫৩ হাজার ৫০ টাকার ভাতার চেক তুলে দেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক