শ্রীমঙ্গলে চালকের অসা ব ধা ন তা য় তেলবাহী ট্রেন লাইনচ্যু*ত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে চালকের অসা ব ধা ন তা য় তেলবাহী ট্রেন লাইনচ্যু*ত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০৭:১৫:৫২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে চালকের অসা ব ধা ন তা য় তেলবাহী ট্রেন লাইনচ্যু*ত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলে লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) বেলা দেড়টায় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

রেলওয়ে সুত্রে জানা যায়, আজ দুপুরে তেলহাবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলের কারণে ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পাশে মাটির মধ্যে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দূর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, আজ দুপুর দেড়টার দিকে তেলবাহী ট্রেনের শুধু ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়েছে। এঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা
শাহজালালের (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনার জন্য চিঠি