বড়লেখায় ভূমি অফিসে খতিয়ান জা লি য়া তি : ৪ আ*সামির রি মা ন্ড
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ PM

বড়লেখায় ভূমি অফিসে খতিয়ান জা লি য়া তি : ৪ আ*সামির রি মা ন্ড

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ১০:৩৪:১৮ AM

বড়লেখায় ভূমি অফিসে খতিয়ান জা লি য়া তি : ৪ আ*সামির রি মা ন্ড

ছবি: নিজস্ব


বড়লেখা উপজেলা ভূমি অফিসে খতিয়ান জালিয়াতির দায়ে গ্রেফতার ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মো. আবু আফছার ভুইয়া খতিয়ান জালিয়াতিতে আর কারো সম্পৃক্ততা রয়েছে কি-না তা উদ্ঘাটনের লক্ষ্যে আসামীদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন।

আদালত ভূমি অফিসের সাবেক হিসাব রক্ষক রাসেন্দ কুমার দাস ও ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দকে দুই দিনের ও অপর দুই আসামি আব্দুল জব্বার ও আব্দুল কুদ্দুছকে জেল গেটে ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ৮ মে বৃহস্পতিবার তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন এসিল্যান্ড মোহাম্মদ আসলাম সারোয়ার। পরে সার্ভেয়ার শামসুল হুদা তারাসহ ৫ জনকে আসামি করে থানায় খতিয়ান জালিয়াতির মামলা করেন।

তবে, অভিযোগ ওঠেছে সার্ভেয়ার শামসুল হুদা ও সদর ইউনিয়ন তহশিল অফিসের তহশিলদার মজিদ মিয়ার যোগসাজসেই রেকর্ড জালিয়াতি হয়েছে। কারণ তাদের হেফাজতেই থাকে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র। কিন্তু, রহস্যজনকভাবে তারা থেকে গেছে ধরাছোয়ার বাহিরে।

জানা গেছে, উপজেলা ভূমি অফিসের আওতাধীন আদিত্যের মহাল মৌজার ১৮০৫ নং নামজারি খতিয়ানে আব্দুছ ছাত্তার, আব্দুল জব্বার ও আব্দুল কুদ্দুছ ২০১৯ সালে ৩৩০০ ও ৩৩০১ নং দাগে সর্বমোট ১৯ শতাংশ ৬৭ পয়েন্ট নামজারি করান। চলিত মাসের ৮ মে রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, উক্ত নামজারি মোকদ্দমার কাঙ্খিত দুই দাগের সাথে তৎকালিন সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন ও সার্ভেয়ার শামসুল হুদার স্বাক্ষর জাল করে সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামীয় ১/১ খতিয়ান হতে বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে আসামিরা জালিয়াতির মাধ্যমে ১২ শতাংশ সরকারি ভূমি সংযোজিত করে রাখেন।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই মো. আবু আফছার ভুইয়া জানান, ভূমি অফিসের খতিয়ান জালিয়াতির রহস্য উদ্ঘাটনে থানায় নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত দুই আসামির দুই দিন এবং অপর দুই আসামিকে জেলগেটে ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের রিমান্ড মঞ্জুর করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার