রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের সামঞ্জস্য নেই: আমির খসরু
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ PM

রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের সামঞ্জস্য নেই: আমির খসরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১২:২০:০৩ PM

রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের সামঞ্জস্য নেই: আমির খসরু

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে আগের সরকারের ধারাবাহিকতা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাজেটের আকার দেশের রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বাজেটের মৌলিক দিকগুলোতেও গুরুতর গলদ রয়েছে।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, “রাজস্ব আয়কে ভিত্তি করে বাজেট করা উচিত। তাহলে প্রাইভেট সেক্টরে মানি ফ্লো বজায় থাকবে, বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমবে এবং ঋণ পরিশোধের চাপও হালকা হবে। কিন্তু দুঃখজনকভাবে বাজেট প্রণয়নে আমরা এখনো সেই মৌলিক জায়গা থেকে সরে আসতে পারিনি।”

তিনি আরও বলেন, “এই বাজেট বাস্তবায়ন আগামী সরকারের জন্য কঠিন হবে। বর্তমান প্রস্তাবিত বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। বাজেটে কাঠামোগত সংস্কার না থাকলে অর্থনৈতিক চাপ আরও বাড়বে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী