প্রতীকী ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা-বাগানে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পাওয়া গেছে।
খবর পেয়ে সোমবার (৭ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, যুবকের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
এদিকে, নিহত যুবকের পরিচয় জানতে ফেসবুকে একটি পোস্ট দেয়া হলে ওই পোস্টের কমেন্টে নিহত যুবকের পরিচয় তুলে ধরেছেন মোহাম্মদ আব্দুল হান্নান নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি কমেন্টে লেখেন, মরদেহটি হৃদয় নামে এক যুবকের। তার মায়ের নাম হাসিনা। তিনি শহরতলীর শাহীবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংগ্রহণ করে উত্তীর্ণ হন তিনি।
জৈন্তা বার্তা/আরআর




