চাঁদা চেয়ে চিঠি, শায়েস্তাগঞ্জ থানার সেই আলোচিত ওসি সাময়িক বরখাস্ত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

চাঁদা চেয়ে চিঠি, শায়েস্তাগঞ্জ থানার সেই আলোচিত ওসি সাময়িক বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ১০:৩৮:৫০ পূর্বাহ্ন

চাঁদা চেয়ে চিঠি, শায়েস্তাগঞ্জ থানার সেই আলোচিত ওসি সাময়িক বরখাস্ত

ছবি : নিজস্ব


চাঁদা চেয়ে শিল্প প্রতিষ্ঠানে চিঠি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত এর  বিষয়টি সোমবার (১৬ অক্টোবর) রাতে দৈনিক জৈন্তাবার্তাকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান।

বাংলাদেশ পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করার পর তাকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। সোমবার (১৬ অক্টোব ) পুলিশ হেডকোয়ার্টার এর (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন পুলিশ হেডকোয়ার্টারের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ এর এআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নাজমুল হক কামাল এর বিরুদ্ধে বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, অসদাচরণ ও দুর্নীতির দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক অভিযুক্তকে এতদ্বারা তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

আরও বলা হয়  বিধি মোতাবেক খোরাকী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।  এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে আসন্ন দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অতিথিদের আপ্যায়ন বাবদ তিনটি কোম্পানির কাছে ১০ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামালের বিরুদ্ধে।

ওসি নাজমুল হক স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে লেখা রয়েছে– শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িকভাবে নির্বিঘ্নে সম্পন্ন এবং সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য শায়েস্তাগঞ্জ থানায় পূজা সংক্রান্ত কমিটি বৈঠকের আয়োজন করেছে। এতে  শনিবার পূজা কমিটির সভাপতি, সহসভাপতি, কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ বৈঠকে আপনার উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠানে উপস্থিতদের নাশতা, আপ্যায়নে ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ পিস দই, ৫০ বোতল পানি ও নানা পদের ফল কেনা বাবদ এক লাখ এবং আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে ৫০০ লোকের নাশতা, আপ্যায়নের জন্য ৫০০ প্লেট বিরিয়ানি, ব্যানার-ফেস্টুন, মাইকিং, ৫০০টি ফিল্ড ক্যাপ, মিষ্টি, ৫০০ পিস দই ও ৫০০ বোতল পানি কিনতে আড়াই লাখ টাকা করে চেয়েছেন ওসি।

এদিকে বিষয়টি জানাজানি হলে উপজেলায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় গত শনিবার পুলিশ সুপার এস এম মুরাদ আলী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামসুল হকের নেতৃত্বে  সদর সার্কেলের এএসপি খলিলুর রহমান ও এসপি কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম সহ  তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি তার বিরুদ্ধে  অভিযোগ  দাখিল করলে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে ওসির সাক্ষরিত চিঠি দিয়ে কোম্পানীর কাছে চাঁদা দাবীর ঘটনা মিথ্যে দাবী করে ওসি নাজমুল হক কামাল বলেন, তার সাক্ষর একটি কুচক্রী মহল  সুপার এডিটিং করে   অপপ্রচার করছে। তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করেন। ওসি বলেন, আমার সুনাম ক্ষুন্ন করতে একটি চক্র উঠেপড়ে লেগেছে।  প্রকৃতপক্ষে আমি কোন কোম্পানির কাছে অর্থ দাবি করিনি।  কোম্পানির কোন অভিযোগও নেই। কিন্তু অভিযোগ ছাড়া একটি কুচক্রী মহল  সাক্ষর  সুপার এডিটিং করে প্রচার করছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক