মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ AM

মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৪:৫৭:৫২ PM

মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভেঙে ফেলে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ১৭ এপ্রিল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ব্যর্থ হয়ে এ ভাঙচুর চালিয়ে থাকতে পারে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মী রাকেশ রায়। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানা জানান ঘটনার বিষয়ে জানার প্রায় সাথেসাথেই ঘটনাস্থল পরিদর্শন করে সংস্লিষ্টদের সাথে বলেছি।পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা