সাদাপাথর লু ট পা ট, অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্র তি বা দে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ PM

সাদাপাথর লু ট পা ট, অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্র তি বা দে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৭:৫৭:২৬ PM

সাদাপাথর লু ট পা ট, অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্র তি বা দে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন

ছবি: নিজস্ব


ভোলাগঞ্জের সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং সুনামগঞ্জের টাংঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ আগষ্ট) দুপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে সর্ব স্থরের মানুষ অংশ গ্রহণ করে।

গণ সমাবেশ ও মানববন্ধনে হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনউদ্যোগের আহ্বায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু, সিপিবির সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার,পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি একেএম আবু নাছার,দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এড. খলিল রহমান, জেলা উদীচীর সহ সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজ সেবক নুরুল হক,সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম জমনু,এড দীপঙ্কর বনিক, 

জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ,শান্তিগঞ্জ উপজেলার আহমদ উসমান,ছাতক উপজেলার উজ্জীবক সুজন তালুকদার,রকিব রুবাইয়্যাত,বাংলাদেশ শ্রমীক কল্যাণ ফেডারেশন শফিউল আলম প্রমূখ।

বক্তাগন বলেন,ভোলাগঞ্জের সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং সুনামগঞ্জের টাংঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার সাথে জড়িত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাট কারীদের সাথে প্রশাসন যদি জড়িত না থাকে তাহলে তারা মামলা করোক জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় আনুক।

জৈন্তাবার্তা / মনোয়ার