কুলাউড়ায় চো*র চক্রের সদস্য মুকিত গ্রে প্তা র
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ PM

কুলাউড়ায় চো*র চক্রের সদস্য মুকিত গ্রে প্তা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ১০:৪৪:৫৫ PM

কুলাউড়ায় চো*র চক্রের সদস্য মুকিত গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক মামলার আসামি ও আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মুকিত ওরপে কিবরিয়া ওরপে হান্নান নামক এক চিহ্নিত গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার (১৩ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার রাম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত হান্নান রামনগর গ্রামের আব্দুল মালেক ওরপে কালা মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গত ২২ জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে মোট ৪টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হিংগাজিয়াএলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই গরু ও গরু বহনকারী পিকআপ রেখে চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেন ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুকের নেতৃত্বে থানার একটি চৌকস দল ১৪  আগস্ট শ্রীমঙ্গল থানার রামনগর এলাকা থেকর মুকিত হান্নানকে গ্রেফতার করা হয়। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, গরু চুরির মামলার ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ মোট ৬ টি মামলা রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার