তাহিরপুরে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ PM

তাহিরপুরে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০১:৩৯:২২ PM

তাহিরপুরে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার


সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ অভিযানে বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তিনবারের চেয়ারম্যান মো. আতাউর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের নবী হোসেনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বালিজুড়ী বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর