প্রতীকী ছবি
সুনামগঞ্জের দিরাইয়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সহপাঠীর সঙ্গে খেলতে গিয়ে ওই শিশু ধর্ষণের শিকার হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার কার্ত্তিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর চাচি জানান, সহপাঠীর সঙ্গে খেলতে গিয়েছিল ওই শিশু। বাড়ি ফিরে সে কান্নাকাটি করতে থাকে। জিজ্ঞেসা করলে সে সবকিছু জানায়। পরে শিশুটিকে দিরাই হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক সুনামগঞ্জ হাসপাতালে রেফার করেন। পরে তাকে সেখানে নেওয়া হয়।
তিনি বলেন, অভিযুক্ত এমরান তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। সে তাড়ল ইউনিয়নের সন্তোষপুর কারারপার গ্রামের এমরান মেতু মিয়ার ছেলে। ঘটনার পর তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। কিন্তু এর মধ্যেই সে কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে দিরাই থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি। ভুক্তভোগীকে প্রথমে সুনামগঞ্জ, এরপর সিলেতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/আরআর




