তাহিরপুরে সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আতাউর রহমান গ্রে প্তা র
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ PM

তাহিরপুরে সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আতাউর রহমান গ্রে প্তা র

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০৩:৩৪:২৬ PM

তাহিরপুরে সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আতাউর রহমান গ্রে প্তা র

ছবি:নিজস্ব

তাহিরপুরে বিশেষ অভিযানে বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সভাপতি ও সাবেক তিন বারের চেয়ারম্যান মো. আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ । তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের নবী হোসেনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বালিজুড়ী বাজার থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা