ফাইল ছবি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে নৌকাডুবিতে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজরা হলেন- ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামসুদ্দিন (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকায় করে ৭ জন যাত্রী মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে উপজেলার দারাম হাওরে পৌঁছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এর এক পর্যায়ে নৌকাটি হাওরে ডুবে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা কলেও দুইজন নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




