ব্যারিস্টার আবিদের সমর্থনে সুনামগঞ্জে শোভাযাত্রা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ PM

ব্যারিস্টার আবিদের সমর্থনে সুনামগঞ্জে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০৭:১৯:০৩ PM

ব্যারিস্টার আবিদের সমর্থনে সুনামগঞ্জে শোভাযাত্রা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক আবিদের সমর্থনে শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা।

শনিবার (২৩ আগষ্ট) দুপুরে ষোলঘর পয়েন্ট থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের কাজির পয়েন্ট, পৌরবিপনী, মধ্যবাজার প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় শত শত কর্মী সমর্থকরা অংশ নেন।

সমাবেশে ব্যারিষ্টার আবিদুল হক বলেন, সুনামগঞ্জ - ৪ আসনে আমার পিতা মরহুম ফজলুল হক আসফিয়া এমপি ছিলেন। পরে তিনি হুইপের দায়িত্ব পালন করেছিলেন। আমার পিতার ওয়ারিশ হিসেবে নয় তার আদর্শের একজন ওয়ারিশ হিসেবে আপনাদের সহযোগিতা চাই। মিছিলে শত শত মানুষের উপস্থিত প্রমান করে আপনারা আমাকে ভালবাসেন। আমাকে এই আসনে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দিলে উন্নয়নের আমানত রক্ষার প্রতিশ্রুতি দিলাম। আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে বিজয় উপহার দেবো ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, সুনামগঞ্জে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে গণমানুষের স্বপ্ন পুরনে কাজ করবো। উন্নয়নের বিপ্লব ঘটাবো।সুনামগঞ্জের জন্য আমার জীবন উৎসর্গ করবো।

জৈন্তাবার্তা / মনোয়ার