অশ্রুজলে শিক্ষক মো. আব্দুর রব হোসেনের বিদায়ী সংবর্ধনা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ AM

অশ্রুজলে শিক্ষক মো. আব্দুর রব হোসেনের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৯:২৪:৩৫ PM

অশ্রুজলে শিক্ষক মো. আব্দুর রব হোসেনের বিদায়ী সংবর্ধনা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও এর আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুর রব হোসেনের বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। রবিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায়ী অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের এক আবেগগণ মুহুর্তের সৃষ্টি হয়। সিনিয়র এই শিক্ষককে বিদায় দিতে গিয়ে অশ্রুজলে সিক্ত হন সংশ্লিষ্টরা।

এসময় বক্তরা শিক্ষক মো. আব্দুর রব হোসেনের ৩০ বছরের শিক্ষক জীবনের স্মৃতিচারণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, তিনি একজন মহান শিক্ষক। তিনি তাঁর শিক্ষকতা জীবনে নিঃস্বার্থভাবে জ্ঞান বিলিয়ে দিয়েছেন। তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। তাঁর মতো নীতিবান ও সজ্জন শিক্ষক সমাজের জন্য সম্পদ। তাঁর অবদান কখনো ভুলা যাবে না বলে জানান বক্তরা।

আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাবেক শিক্ষকার্থী ও চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  ফয়েজ আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতি সাবেক সভাপতি ফররুখ আহম্মদ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  রুহুল আমিন,সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতি সভাপতি ও এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান ইনসান মিয়া, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ  আব্দুস সাওার। সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও শান্তিগন্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক কে.এম. শামছুল আলম রাসেল আব্দুস সাওার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আজিজুল রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতি সাংগঠনিক সম্পাদক ও লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষক  শাহজালাল সুমন, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ  বিদ্যালয়ের দাতা সদস্য খায়রুল মিয়া তালুকদার, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ওয়াহাব।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে মানপত্র, সম্মাননা স্মারক, বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে শিক্ষার্থীরা। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: