কমলগঞ্জে শারদীয় দু‌র্গোৎসব উপলক্ষ্যে কমলগঞ্জে বস্ত্র বিতরণ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৬ PM

কমলগঞ্জে শারদীয় দু‌র্গোৎসব উপলক্ষ্যে কমলগঞ্জে বস্ত্র বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৯:৪২:১৫ AM

কমলগঞ্জে শারদীয় দু‌র্গোৎসব উপলক্ষ্যে কমলগঞ্জে বস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


শারদীয় দু‌র্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ছয় শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন মাধবপুর  ইউপি চেয়ারম্যান আসিদ আলী।

শুক্রবার (২০অক্টোবর) তার  পারিবারিক উদ্যোগে দিনব্যাপী মাধবপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে  প্রতিবছরের মত এবছরও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।এ সময় ছয় শতাধিক দুঃস্থ অসহায়  মানুষের মধ্যে শাড়ী, ধুতি ও মনিপুরী কাপড়  বিতরণ করা হয়।

এদিন বিকাল সাড়ে পাঁচটায় মাধবপুর ইউনিয়ন হলরুমে ইউপি সদস্য সাবিত আলীর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, ইউপি সদস্য শিবনারায়ণ শীল, নারায়ণ রাজভর প্রমূখ। 

ইউপি চেয়ারম্যান আসিদ আলী  বলেন, পূজার আনন্দ ভাগাভাগি করতেই আমার এ আয়োজন। এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। পূজার উপহার পেয়ে সবার মুখে হাসি দেখছি এতেই আমি খুশি। আমি ও আমার পরিবার সকলের আশীর্বাদ চাই।

এম সি



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ