জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ AM

জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ০১:৫৫:২৫ PM

জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে'র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে'র কোষাধ্যক্ষ আব্দুল মুমিনের সভাপতিত্বে ও সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশফাক আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ সোহেল, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে'র প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদীয় মুখপাত্র (লন্ডন) সৈয়দ নুরুল ইসলাম (দুলু), জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে'‌র সাংগঠনিক সম্পাদক, মো. ফয়জুর রহমান (ছমির), সদস্য মো. এনামুল ইসলাম, সুনামগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট সৈয়দ সাফায়াত আহমেদ, দয়ামীর কলেজের অধ্যক্ষ সাব্বির আহমেদ, ইসলামি ব্যাংকের ম্যানেজার শেখ মো. ওলি উল্লাহ ও কমিউনিটি নেতা শাহাজাহান মিয়া।

সভায় উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ২৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশফাক আহমেদ জানান, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও মানবিক কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় এবার হতদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আগামীতে এ ধরনের মহতি কার্যক্রম অব্যহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: