জগন্নাথপুরে ফুটপাত দ*খলমুক্ত, ৫ জনকে জ*রিমানা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ AM

জগন্নাথপুরে ফুটপাত দ*খলমুক্ত, ৫ জনকে জ*রিমানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ১২:৪২:২৮ PM

জগন্নাথপুরে ফুটপাত দ*খলমুক্ত, ৫ জনকে জ*রিমানা

ছবি নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ফুটপাত থেকে অন্তত ৪০টি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে। এ সময় জরিমানা করা হয় পাঁচ ব্যবসায়ীকে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনসহ জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারীদের। তাই জনদুর্ভোগ লাঘবে আজ উপজেলা প্রশাসনের পক্ষে শহরের টিঅ্যান্ডটি রোড, জগন্নাথপুর বাজারের সবজি বাজার, বড় গলি ও ইকড়ছই মাদরাসা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অন্তত ৪০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ ছাড়া জগন্নাথপুর বাজারের পাঁচ ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, জনভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: