জুড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৫ PM

জুড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ১১:৩৮:০৪ AM

জুড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে "মা আনন্দময়ী শিক্ষাবৃত্তি ২০২৩" সমাপ্ত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা আনন্দময়ী শিক্ষাবৃত্তির ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।

মা আনন্দময়ী শিক্ষাবৃত্তি আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক তপন কান্তি দাশের সঞ্চলনায় ও কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক অরুন চন্দ্র দাস প্রমুখ।

বৃত্তি পরীক্ষায় নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়, কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা খাগটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অ্যালফাবেট কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।তার মধ্য থেকে সেরা ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। 

এম সি



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ