ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে শ্রীমঙ্গল পৌরসভা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৫ PM

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে শ্রীমঙ্গল পৌরসভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৪:১৪:০৮ AM

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে শ্রীমঙ্গল পৌরসভা

ফুটপাত দখলমুক্ত করতে শনিবার উচ্ছেদ অভিযান চালায় শ্রীমঙ্গল পৌরসভা


যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যেে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে ও বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। 

শনিবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু'র নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

সড়জমিনে দেখা যায়, পৌর এলাকার ভানুগাছ সড়ক, স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক সহ বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও সড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান, যানজটের মূল কারণ হচ্ছে শহরের প্রধান সড়কগুলির পাশে অপরিকল্পিত ভাবে হোটেল, রেস্তোরাঁ, ব্যাংক, বীমা অফিস গড়ে ওঠা। আবার সেগুলোর নির্দিষ্ট কোন পার্কিং নেই। রেস্তোরাঁ এবং ব্যাংকে আসা ক্রেতেদের গাড়ি পার্কিং করা হয় সড়কের মধ্যে। এতে করে পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

তারা বলেন, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ নিজে থেকে সচেতন না হলে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের একার পক্ষে শহরের যানজট নিরসন ও সৌন্দর্য ধরে রাখা কোনভাবেই সম্ভব নয়। পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসন অভিযান পরিচালনা করে চলে যাওয়ার পর আবারো কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী ফুটপাত ও সড়কের পাশে বিভিন্ন পণ্যের পসরা  নিয়ে বসে। 

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম বলেন, আমরা মেয়র সাহেবের নির্দেশে বারবার অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছি ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা না করার জন্য। শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। দেশ-বিদেশ থেকে প্রতিদিন বহু মানুষের আগমন ঘটে এই শহরে। পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করি পর্যটক সহ সাধারণ মানুষ যেন নির্দ্বিধায় চলাফেরা করতে পারে। তবে কিছু ব্যবসায়ী আছে তারা নিষেধ অমান্য করে বারবার ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা করেন। তিনি আরো বলেন পুনরায় যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

পৌরসভার মেয়র মো.মহসিন মিয়া মধু জানান, পৌর সভার পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত আছে।যানজট মুক্ত রাখতে পৌরসভা কাজ করছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ