কমলগঞ্জে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৫ PM

কমলগঞ্জে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৫:১৫:০৩ AM

কমলগঞ্জে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিকী ছবি


মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের আতুরের ঘর এলাকায় দ্রুতগামী একটি নোহা গাড়ির ধাক্কায় আহত শ্যামলা মালাকার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত শ্যামলা মালাকার উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রভাত মালাকারের মেয়ে। এর আগে গত শুক্রবার সকালে কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের আতুরের ঘর এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আতুরের ঘর এলাকায় মৌলভীবাজার - কমলগঞ্জ সড়কে একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হাড়িয়ে শ্যামলা মালাকারকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৩ টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর শুনে আমরা পুলিশ পাঠিয়েছি।ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।


JA



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ