কমলগঞ্জে পূজা উদ্যাপন পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৬ PM

কমলগঞ্জে পূজা উদ্যাপন পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৭:১৯:২৫ AM

কমলগঞ্জে পূজা উদ্যাপন পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার চাকুরীজীবি সার্বজনীন পূজা উদযাপন পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও রজতজয়ন্তী প্রকাশনা ‘অন্তর মম বিকশিত করো’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার ২১ (অক্টোবর )সকাল সাড়ে ১১টায় শারদীয় দুর্গোৎসবে তিলকপুর চাকুরীজীবি সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের এ মঙ্গল শোভাযাত্রা ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন চাকুরীজীবি সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. নন্দকিশোর সিংহ। শোভাযাত্রাটি রানীরবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ।

তিলকপুর চাকুরীজীবি সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ পরিচালনায় উপস্থিত ছিলেন চাকুরীজীবি সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. নন্দকিশোর সিংহ,আলীনগর ইউপি চেয়ারম্যান নেয়াজ মুর্শেদ রাজু, কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, প্যানেল চেয়ারম্যান বুলবুল আহমদ মধুসহ চাকুরীজীবি সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সকল নেতৃবৃন্দ। 

এম সি



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ