ছবি: নিজস্ব
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ আট কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মারুফ মিয়া (১৯), তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন কসবা (এনায়েতগঞ্জ) গ্রামের আবু শহিদের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের রানীগঞ্জ—জগন্নাথপুর রোডের পাকা রাস্তার উপর অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে গাঁজাসহ মো. মারুফ মিয়া (১৯) কে আটক করা হয়।
জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার মো. মারুফ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




